1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে ফখরুলসহ চার নেতা অবস্থান করছেন, আছেন চুন্নুসহ জাপার দুই নেতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। দলের পক্ষ থেকে চিকিৎসার কথা বলা হলেও এক দফার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ের দিকে তখন গুরুত্বপূর্ণ এসব নেতার বিদেশে অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা, গুঞ্জন চলছে। সর্ব শেষ গতরাতে জানা যায়, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামও সিঙ্গাপুরে গেছেন। বিএনপি ও জাপা নেতারা সেখানে বৈঠক করবেন বলে জানিয়েছেন একাধিক নেতা।

শীর্ষ নেতাদের সিঙ্গাপুর সফরের নেপথ্যে কোনো রাজনৈতিক বিষয় দাঁড় করাতে নারাজ বিএনপির নেতারা। তাঁরা বলছেন, এ সফর নিছকই চিকিৎসা সংক্রান্ত। তাঁরা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

দলীয় সূত্র বলছে, সেখানে সরকার পতনের ‘অলআউট’ কর্মসূচির ধরন ও দিনক্ষণ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তাঁরা। খোলামেলা কথা বলে বার্তা দেবেন তারেক রহমান। বৈঠকে থাইল্যান্ডে অবস্থান করা স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ভার্চুয়ালি অংশ নেবেন। জানা যায়, সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলনে নেতা-কর্মীদের রাজপথে রেখে চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দুই দিন পর যান মির্জা আব্বাস।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026