1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

ঢাকা মহানগরসহ দেশজুড়ে বিএনপির মিছিল আজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

ঢাকা মহানগরসহ দেশজুড়ে বিএনপির মিছিল আজ
প্রতীকী ছবি
ঢাকা মহানগরসহ সারা দেশের সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ আজ (বুধবার) মিছিল করবে বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী অভিযোগ করে বলেন, ইতোমধ্যে ৬০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন— জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং দীর্ঘদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি।

এক্ষেত্রে প্রায় সবারই দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছেন। এক্ষেত্রে তিনি আর কতদূর অগ্রসর হবেন, তা নিয়ে গোটা জাতি শঙ্কিত।

তিনি আরো বলেন, ২৮ জুলাই থেকে এ পর্যন্ত সারা দেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৩২৭টি, যেখানে আসামি ১৩ হাজার ৪৩০ জন।

১ হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026