1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

ছাত্রলীগের সমাবেশ ঘিরে আগামীকাল ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা

 

 

ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি স্থানে রাস্তা বন্ধ রাখবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এই সমাবেশে ভিভিআইপি অনেক অতিথি যোগ দেবেন। তাঁদের চলাচলের কথা চিন্তা করে এসব রাস্তা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, আগামীকাল কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং বন্ধ বা ডাইভারশন করা হবে। নগরবাসীকে এসব এলাকা বা রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।

ডিএমপি আরও জানায়, সমাবেশে আগত ব্যক্তিদের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠ (ভিআইপি); মলচত্বর; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে রাখতে বলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026