1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকেই দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন তারা।

বেলা ৩টায় র‍্যালি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শুরু হতে দেরি হয়। এতে পিছিয়েছে র‍্যালি শুরুর সময়। জুমার নামাজের আগেই ঢাক-ঢোল পিটিয়ে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, র‍্যালিটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় হয়ে, নটরডেম কলেজ, মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের উপস্থিত থাকার কথা রয়েছে।

র‍্যালিকে কেন্দ্র করে ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড় ও কাকরাইল এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। এসব এলাকায় নিরাপত্তার বিষয়টি সামনে রেখে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026