1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাই নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

নোয়াখালী অফিস

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন ভাই নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বড় পোল-হরনবিবি সড়কের ঘাটলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন আরাফাত হোসেন শুভ (২২), তার ছোট ভাই মোহাম্মাদ হৃদয় (১৮) ও তাদের চাচাতো ভাই মো: জাহেদ (১৮)। শুভ ও হৃদয় ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে। আর জাহেদের বাবার নাম মো: কামাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এরপর তারা স্থানীয় হাসান হুজুরের মাদরাসা-সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে খালে পড়ে যান। এ ঘটনায় দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। তৃতীয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সালেহ উদ্দিন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026