1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১২ বাসযাত্রী।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। হাসিনা বেগম (৪২) নামে ওই নারী বাসের যাত্রী ছিলেন।

গুরুতর আহত হন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২)। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদিখান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এ সময় তিন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন প্রায় ১২ বাসযাত্রী।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, মালবাহী ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহনের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক আমাদের হেফাজতে আছে। আহত যাত্রীদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026