1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের বৈঠক ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে সরকারকে আইনি নোটিশ প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের বাংলাদেশ মডেল নিয়ে আগ্রহ নেপালের এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস

আওয়ামী লীগকে খেয়ে ফেলছে অনুপ্রবেশকারীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, স্বাধীনতাবিরোধীদের কেউ কেউ ক্ষমতাসীন দলে অনুপ্রবেশ করেছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নেতৃত্বেও জায়গা করে নিয়েছে। পরিস্থিতি এমন ওরা এখন আমাদেরই আক্রমণ করে। শুধু আমাদেরই নয়, অনুপ্রবেশকারী স্বাধীনতাবিরোধীরা আওয়ামী লীগকেও খেয়ে ফেলছে। প্রয়াত সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী মৃত্যুর আগে একাধিক কলামে লিখে গেছেন- খোদ সরকারপ্রধানের চারপাশে এদের অবস্থান। গতকাল রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে ‘ওয়াটারফল কনভেনশন হলে’ অনুষ্ঠিত জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাদের অবস্থান নির্বাচনের পক্ষে। তবে, এবার নির্বাচন প্রশ্নে আমাদের ভাবতে হবে। দেশে এখন নির্বাচন হলে হয়ত অনেকে তাতে অংশগ্রহণ করবে না। আমরা তাদের সঙ্গে নেই। সভায় আরও বক্তব্য রাখেন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহিম, এইচ এম সালাহ উদ্দিন মাহমুদ, রুহুল আমিন, মফিজুল হক বেবু, আজিজ বাঙ্গাল, নাজমুন্নাহার বেবী, মোহাম্মদ আলী মিয়া, মহিবুল হাসান মাহিম প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026