1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা হবে : গৃহায়ণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ১৮৩ বার দেখা হয়েছে

আইন অমান্য করে কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। শনাক্ত হওয়ার পর এগুলো ভেঙে ফেলা হবে। প্রথমে এ ভবনগুলো ভাঙার জন্য মালিকদের অনুরোধ করা হবে। তারা নিজেরা না ভাঙলে সরকারের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে।’

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজউকের ১১টি উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে। কিছুটা সময় দিন। একটা রেডিক্যাল চেঞ্জ দেখতে পাবেন। এই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের ক্ষেত্রে আদালতে ৮ হাজার মামলা রয়েছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আইন অমান্য করে কিছু করতে চাই না। আবার ঠুনকো বিষয়ে আইনের অজুহাতে কোনও কিছু থেমে থাকবে না।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ, দুর্যোগ আসবেই। সেই দুর্যোগ মোকাবিলা করে যেকোনো অনাকাঙিক্ষত মৃত্যু ঠেকাতে হবে।’

এ ছাড়াও রাজউকের দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গঁৎবাধা অভিযোগ নয়, সুনির্দিষ্ট করে অভিযোগ করুন। দেখুন প্রতিকার পান কিনা।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026