1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন মিডিয়ার সুষ্ঠু বিকাশ প্রয়োজন : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ১৮৫ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন মিডিয়া প্রয়োজন। এটা আজকের দিনের বাস্তবতা। একই সঙ্গে অনলাইন মিডিয়ার বিকাশের পাশাপাশি এর সুষ্ঠু বিকাশও প্রয়োজন। সেজন্য আমি গণমাধ্যমকে একটি নীতিমালার মধ্যে আনা জরুরি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, আজকে মিডিয়াতে একটা বিপ্লব ঘটে গেছে। প্রথমত অনলাইন মিডিয়া; আরেকটা হচ্ছে স্যোশাল মিডিয়া। পুরো ক্যানভাসটাকে চেঞ্জ করে দিয়েছে। ১০ বছর আগের ক্যানভাস আর আজকের ক্যানভাসের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে ঘটেছে। একজন মানুষ তার ইচ্ছা অনুভূতি বক্তব্য কোনো সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়াই স্যোশাল মিডিয়ায় প্রকাশ করতে পারে এবং সেখানে লাখ লাখ ভিউ হয়। এতে দেখা যায় সমাজে অনেক সময় অস্থিরতা সৃষ্টি হয়। স্যোশাল মিডিয়া অবশ্যই আমাদের জন্য কল্যাণকর। তবে এর অকল্যাণকর দিকও আছে এবং সেগুলো ইতোমধ্যে আমরা চিহ্নিত করেছি। সেগুলো মোকাবেলার জন্য আপনাদের সবাইকে এক সঙ্গে নিয়েই কাজ করতে হবে।
ড. হাছান মাহমুদ বলেন, তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। সবকিছুতেই অনেক চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ ছাড়া কোনো কিছু নেই। মানুষকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোতে হয়। আর এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026