1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধসহ ৫ নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ২৮০ বার দেখা হয়েছে

প্রশ্নফাঁস রোধ ও কোচিং বাণিজ্য বন্ধসহ পাঁচটি বড় সমস্যা চিহ্নিত করে সেগুলো দূর করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার মান উন্নয়নে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের আট উইং প্রধানদের সঙ্গে সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় কর্মকর্তাদের এ নির্দেশনা দেন মন্ত্রী।

পাঁচটি বড় সমস্যা হচ্ছে-পাঠ্যপুস্তকের কারিকুলাম পরিবর্তন, প্রশ্নফাঁস রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষা প্রশাসন কার্যকর ও কোচিং বাণিজ্য।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি ও সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়াই হবে আমাদের সরকারের অগ্রাধিকার। তাই এসব বেআইনি কাজ বন্ধে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রেই শুধু নয়, সব ধরনের সমস্যা সমাধানে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর হতে হবে।
এ সময় মাদরাসা ও কারিগরি বিভাগের উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

সভাশেষে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, উন্নয়নের ধারাবাহিকতা আমরা বিশ্বাস করি, তাই বিগত দিনে শিক্ষাখাতে সব উন্নয়নে যে ধারা ছিল তা বজায় রাখা হবে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আমাদের দায়িত্ববোধ সর্ম্পকে অবগত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026