1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহত ৫২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের বেলুচিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

বেলুচিস্তানের মাস্তুং জেলার স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুর রাজ্জাক শাহি হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। আর নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা থাকার বিষয়টি নিশ্চিত করেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি।

এ ঘটনায় শুরুতে শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডা. সাঈদ মিরওয়ানি বলেছিলেন, হামলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

ডা. সাঈদ মিরওয়ানি বলেন, এ পর্যন্ত ২৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ছয়জনকে মাস্তুং জেলা হাসপাতালে নেয়া হয়ছে। কয়েক ডজন আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ২০ জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য কোয়েটায় রেফার করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ ও আহতদের সরানো প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

এর আগে জেলার সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম বলেন, বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

এ এসি জানান, আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলে মানুষজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

তিনি আরও জানান, ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে হামলা চালানো হয়। হামলার সময় তিনি মিছিলের পাশে ছিলেন।

এ ঘটনায় বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে এবং সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিনি হামলাটিকে ‘অসহনীয়’ উল্লেখ করে বলেন, শত্রুরা বেলুচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায়। এ ঘটনায় তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আলি মর্দান ডোমকি হামলায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026