1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

অপরিকল্পিত ঋণ ও ব্যয় এড়াতে চায় সরকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

বাজেট বাস্তবায়ন করতে অর্থবছরের শুরুর তুলনায় শেষ দিকে বাড়তি খরচের চাপে পড়ে সরকার। এতে সরকারের অপরিকল্পিত ঋণ নেওয়া বেড়ে যায়। এ কারণে ঋণজনিত ব্যয়ও বাড়ে। এতে আর্থিক শৃঙ্খলা ভেঙে পড়ে। ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয় না। এ জন্য অর্থবছরের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে বাজেট বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোকে সম্প্রতি নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

পরিকল্পনা মাফিক বাজেট বাস্তবায়নে অর্থ বিভাগ নির্দিষ্ট কিছু ফরমও দিয়েছে। আগামী ৮ অক্টোবরের মধ্যে ফরম অনুযায়ী সুনির্দিষ্ট ও সময়নিষ্ঠ পরিকল্পনা পাঠাতে হবে। নির্দেশনায় বলা হয়, সরকারের আয় ও ব্যয়ের মাধ্যমে ভারসাম্যহীনতার একটি প্রধান কারণ রাজস্ব আহরণ ও সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা না থাকা। অথচ বাজেট সুষ্ঠুভাবে সময়মতো বাস্তবায়নের লক্ষ্যে আগাম পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা সম্ভব হলে অপরিকল্পিত সরকারি ঋণ এড়ানো এবং ঋণজনিত ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে কমানো সম্ভব।

এতে আরও বলা হয়, বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বাজেট বাস্তবায়ন সাধারণত অর্থবছরের প্রথমার্ধে ধীরগতিতে চলে। অর্থবছরের শুরুর দিকে বাজেট নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণের ক্ষেত্রে যেমন ধীরগতি থাকে, তেমনি বেতন-ভাতা ব্যতীত অন্যান্য আইটেমের বিপরীতে ব্যয়ের পরিমাণও কম থাকে। বিশেষ করে বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ, মেরামত সংরক্ষণ, নির্মাণ ও পূর্ত এবং মালপত্র ক্রয়ের ক্ষেত্রেও অর্থবছরের শেষ দিকে পদক্ষেপ গ্রহণ করা হয়। এর ফলে অনেক ক্ষেত্রে সরকারি ব্যয়ের গুণগতমান নিশ্চিত করা সম্ভব হয় না।

অর্থ বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, যথাসময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অর্থবছরের শুরুতে সুনির্দিষ্ট ও সময়নিষ্ঠ পরিকল্পনা নিতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026