1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

এনআরবিসি ব্যাংকে যিনি রক্ষক তিনিই ভক্ষক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২১৮ বার দেখা হয়েছে

ক্ষমতার অপব্যবহারের চক্র থেকে বের হতেই পারছে না প্রবাসীদের উদ্যোগে গঠিত চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় বছর পাঁচেক আগে ব্যাংকটিতে হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ ব্যাংক।

অনিয়মের সহযোগী হওয়ায় ওই সময় অপসারণ করা হয়েছিল ব্যাংকটির শীর্ষ নির্বাহীকে। আমূল পরিবর্তন আসে ব্যাংকটির চেয়ারম্যানসহ নীতিনির্ধারণী সব পদে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরাসত আলীকে সরিয়ে ব্যাংকটি রক্ষার দায়িত্ব নেন পারভেজ তমাল।

দায়িত্ব নেওয়ার পর সেই রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। প্রভাব খাটিয়ে নিজের কাছের লোকদের মধ্যে ঋণ বিতরণ; আলাদা প্রতিষ্ঠান খুলে ব্যাংকের নিয়োগ নিয়ন্ত্রণ; পরিবারের সদস্য, স্বজন, অনুগতদের বিও হিসাবের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ, অর্থ পাচারসহ অসংখ্য অভিযোগ জমা পড়েছে তাঁর বিরুদ্ধে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে উঠে এসেছে পারভেজ তমালের অনিয়মের তথ্য। কিছু অভিযোগ তদন্ত করছে দুদকও। অনিয়মে বেসামাল ব্যাংকটিকে বাঁচাতে তমালের নেতৃত্বাধীন এনআরবিসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও অজানা কারণে তা এখনো নথিতে সীমাবদ্ধ রয়েছে, জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এনআরবিসি ব্যাংকের দায়িত্ব গ্রহণের পর পারভেজ তমাল প্রথমে হাত দেন ব্যাংকটির জনবল নিয়োগে। এ জন্য এনআরবিসি ব্যাংকের নামের সঙ্গে মিলিয়ে নিজেই একটি আলাদা প্রতিষ্ঠান খুলে বসেন, যার নাম দেন এনআরবিসি ম্যানেজমেন্ট। জানা গেছে, এনআরবিসি ম্যানেজমেন্টের মাধ্যমে ২০২২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এনআরবিসি ব্যাংকে।

পাশাপাশি লান্তা সার্ভিসেস ও টিএসএন ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের শাখা, উপশাখা ও এটিএম, বিআরটিএ, এসআরও বুথসহ ইন্টেরিয়র ও সরঞ্জামাদি সরবরাহে ব্যাংকের অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। বিষয়গুলো এখন তদন্তাধীন। এসব অনিয়ম দুদকের প্রধান কার্যালয় খতিয়ে দেখছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026