1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান

স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত অন্তত ৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের দক্ষিণাঞ্চলের মুরিকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (০১ অক্টোবর) স্থানীয় সময় ভোর ছয়টায় আটালায়াস এলাকার জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে এই আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটালায়াস এলাকায় অবস্থিত জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে আগুন লাগে। খবর পেয়ে উদ্ধারে যান উদ্ধারকারী কর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আগুনেরপর এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানের অভিযান চলছে বলে জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ।

 

মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা সামজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আটালায়াস নাইট ক্লাবের ভেতরে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।

তিনি বলেন, আমরা বিধ্বস্ত হয়েছি। উদ্ধারকারীরা এখনও নিখোঁজ হওয়ার খবর পাওয়া বেশ কয়েকজনকে খুঁজছেন।

জরুরি সেবা কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার দুই ঘণ্টা পর নাইট ক্লাবটিতে ঢুকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হয় আরও দুই মরদেহ। চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026