1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির একদফা দাবীতে আজ রোডমার্চ করবে দলটি।

 

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু করে রাজবাড়ী-ফরিদপুর-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ যাত্রা শুরু করবে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথ সভা শেষে শরীয়তপুর ষ্টেডিয়ামে গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, আজকের ফরিদপুর বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026