1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এ বছরই মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। গত আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন যুব টাইগাররা এবার অংশ নেবে শিরোপা পূনরুদ্ধারের লক্ষ্যে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর।

এশিয়ান অঞ্চলের আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে‘বি’ গ্রুপে খেলবে যুব টাইগাররা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান আর মালয়েশিয়া অনুর্ধ্ব-১৯ দল।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, সংযুক্ত আরব আমিরাত আর নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৫ নভেম্বর যুব টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে নিজেদের শেষ ম্যাচ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১২ নভেম্বর হবে সেমিফাইনাল। এরপর ১৪ নভেম্বর হবে ফাইনাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026