1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২৯ সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক     অনলাইন ডেস্ক,

 

পশ্চিম আফ্রিকার দেশ প্রায়ই বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। এবার নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির ২৯ সৈন্য নিহত হয়েছে।

সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এমন মর্মান্তিক হত্যার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সৈন্যদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারা এ ভয়াবহ হামলায় বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে। সেখানে হামলায় দুই সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে। সৈন্যদের অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়।

মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর অভিযান চলাকালে দেশটির মালি সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর এমন হামলার ঘটনা ঘটে।

মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীরা যোগাযোগের বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারা আরও জানায়, এক্ষেত্রে হামলাকারীরা বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা লাভ করে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশি দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।

সূত্র: আল-জাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026