1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ঢাকায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ কখন কোথায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ সোমবার ঢাকায় সমাবেশ ঘোষণা করছে দলটি।ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গত শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। তবে কোন ইস্যুতে সমাবেশ হবে, চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে আজ বিকেল ৩টায় রাজধানীর গাবতলীতে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026