1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

গাজায় রাতভর ইসরাইলের হামলা, বন্ধ খাবার ও পানি সরবরাহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক    অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইল। একই সঙ্গে গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি। এর অংশ হিসেবে উপত্যকাটিতে খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে। এতে বিধ্বস্ত গাজায় ভয়ানক মানবিক বিপর্যয় নেমে এসেছে।

 

গাাজা থেকে আলজাজিরার রিপোর্টার তারেক আবু আজউম বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে সারারাত ধরে দক্ষিণের শহর খান ইউনিসকে লক্ষ্য করে অসংখ্য বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেন, চারটি অ্যাম্বুলেন্স ইসরাইলি গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, গাজা উপত্যকায় ধারাবাহিকভাবে ইসরাইলি হামলা চলতে থাকলে মানবিক বিপর্যয় হতে পারে।

 

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে শনিবার থেকে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরাইলের বিমানবাহিনী। এরই মধ্যে সোমবার উপত্যকাটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। গাজায় স্থল অভিযানের জন্য সেনা সমাবেশও ঘটানো হয়েছে। তিন লাখ রিজার্ভ সেনাকে বাহিনীতে যুক্ত করেছে ইসরাইল।

সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট বলেছেন, আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার ও গ্যাসসহ সবকিছুই সেখানে বন্ধ থাকবে।’ যদিও শনিবার থেকেই গাজায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে হামাসের হামলায় নিহত ইসরাইলিদের সংখ্যা দাঁড়িয়েছে ৯০০ জনে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ২৫০০ ইসরাইলি।

এর আগে ইসরাইলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় তাদের ‘গুঁড়িয়ে দিতে’ শুরু করেছে ইসরাইল। গোটা উপত্যকাজুড়ে চলছে বোমা হামলা। এখন পর্যন্ত ৫৬০ ফিলিস্তিনি মারা গেছেন এবং আহত হয়েছেন ৩ হাজারের বেশি।

এর মধ্যে আজ ইসরাইলের দক্ষিণে আক্রান্ত এলাকা সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে প্রতিশোধ কেবল শুরু হয়েছে। আগামীতে হামাসকে আরও কঠিন ও ভয়ঙ্কর কিছু দেখতে হবে। আমরা আপনাদের (সেনাবাহিনী) সঙ্গে আছি এবং আমরা তাদের (হামাসকে) সর্বশক্তি দিয়ে পরাজিত করব

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026