1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইসরায়েল-হামাস যুদ্ধ: পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে ১৫০০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। খবর: আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস-ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ৬৮৭ জন ও অধিকৃত পশ্চিম তীরে ১৭ জন। আর আহত হয়েছেন ৩ হাজার ৮০৯ ফিলিস্তিন। আহতের সংখ্যা সবচেয়ে বেশি গাজায়। এখানে কমপক্ষে ৩ হাজার ৮০০ জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিমতীরে ৯০ ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ৮০০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে ২ হাজার ২৪৩ জন।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড চালান হামাস সদস্যরা। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026