1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

গ্রাম-শহরে হুন্ডির ছড়াছড়ি ♦ বৈধ পথে কমছে রেমিট্যান্স ♦ চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

হুন্ডি ঠেকাতে কোনো পদক্ষেপ কাজ করছে না। গ্রামে-শহরে সবখানেই হুন্ডির মাধ্যমে লেনদেন বাড়ছে। রিজার্ভ সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নেওয়ার মধ্যেও হুন্ডি বাড়ছে দেশের গ্রাম-শহর সবখানেই। ডলারের দাম বাড়ায় প্রবাসীরা হুন্ডির ওপরই ভরসা করছে। এমনকি ব্যাংকিং খাতে ডলার সংকট থাকায় ব্যবসায়ীরাও হুন্ডিতে লেনদেন করছেন। প্রবাসী, বিদেশে স্থায়ীভাবে বসবাসরত অনাবাসি বাংলাদেশিরা (এনআরবি), ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীরা ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডির মাধ্যমে অবৈধভাবে দেশে টাকা নিয়ে আসছেন। আমদানির ক্ষেত্রেও হুন্ডিতে লেনদেন বেড়েছে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়ানো যাচ্ছে না।

জানা গেছে, অবৈধ মাধ্যম হুন্ডি খেয়ে ফেলছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বিদেশগামী শ্রমিক বাড়লেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে তুলনামূলক কম। হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসায় ওইসব ডলার চলে গেছে কার্ব মার্কেট বা খোলা বাজারে। এতে কার্ব মার্কেটে ডলারের সরবরাহ বেড়েছে। একই সঙ্গে চাহিদা ও দাম বাড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, কার্ব মার্কেটে প্রতি ডলারের দাম এখন ১২০ টাকা। যদিও ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে প্রবাসীরা প্রণোদনাসহ সর্বোচ্চ ১১২ টাকা ২৪ পয়সা পাচ্ছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026