1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

যার যা আছে তাই নিয়ে তৈরি থাকুন দুদু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

দলের নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সময় সমাগত, রেডি থাকুন। সবাইকে তৈরি থাকতে হবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকুন।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

দুদু বলেন, যারা আমার নেত্রীকে কারাবন্দি করে রেখেছে, আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করছে তাদের মসনদ ভেঙে চুরমার করে ফেলতে হবে।

তিনি বলেন, শুধু একটু ধাক্কা দিতে হবে। এখানে খালেদা জিয়াকে নিয়ে আসবো। সবাই তৈরি আছেন তো?

সমাবেশে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, যেকোনো সময় গণঅভ্যুত্থান হবে। শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী।

আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, ঢাকাবাসী এই সরকারের পতনের জন্য আপনারা তৈরি আছেন তো? এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আগামীতে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026