1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার ঢাকায় সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

বিএনপির পর এবার একই দিনে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামী ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সমাবেশ করবে দলটি।

এবার একই দিনে সমাবেশ করার ঘোষণা দিলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানান কামরুল ইসলাম।

উল্লেখ্য, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। সেজন্য ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এজন্য তারা বেশ কিছুদিন ধরে আন্দোলনও করে আসছেন। অন্যদিকে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় আওয়ামী লীগ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026