1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন

৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

হিমালয়কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।

 

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়।

দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়।

এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে। তবে ক্ষতির কোনো সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

কাঠমান্ডু পোস্ট’র প্রতিবেদনে আরো বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই প্লেট দুটি প্রতি শতাব্দীতে দুই মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই নেপালে ভূমিকম্প হচ্ছে।

২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়। নেপাল সরকারের হিসাবে দেশটি পৃথিবীর ১১তম ভূমিকম্পপ্রবণ এলাকা।
সূত্র : কাঠমান্ডু পোস্ট

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026