1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

হুঁশিয়ারি, বাধা উপেক্ষা করেই ২৮ অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের হুঁশিয়ারি, বাধা, পুলিশি ধরপাকড়, মামলা—এসব উপেক্ষা করেই বিএনপি ওই কর্মসূচির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে দলটির নেতারা জানিয়েছেন। তাঁরা বলছেন, এখন শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ সফল করাটাই তাঁদের লক্ষ্য। বিএনপি আগ বাড়িয়ে কোনো সংঘাতে যাবে না, এই নির্দেশনা দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের দেওয়া হয়েছে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের চূড়ান্ত ধাপে এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরুর কথা বলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই প্রেক্ষাপটে মহাসমাবেশ থেকেই বিএনপি ঢাকার রাজপথে বসে পড়বে কি না, এ ধরনের নানা আলোচনা চলছে। গতকাল দলের এক যৌথসভার পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন, ‘২৮ অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি। আমরা বলেছি, ২৮ তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে।’ দলটির একাধিক নেতা জানিয়েছেন, পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ শেষ করা হবে, এমন পরিকল্পনা নিয়েই তাঁরা এগোচ্ছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026