1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা লিজিং কোম্পানিতে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এবং এক পরিবার থেকে ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না। তবে এক পরিবারে শেয়ার ৫ শতাংশের কম হলে সে পরিবার থেকে সর্বোচ্চ একজন পরিচালক হওয়ার সুযোগ পাবে। আর ৫ শতাংশের বেশি হলে দুজন পরিচালক হতে পারবেন। ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’-এর খসড়ায় এমন বিধান রেখে তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক হতে পারবে না এমন বিধান রেখে ‘ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেইসঙ্গে এক পরিবার থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না। এ ছাড়াও এসমস্ত প্রতিষ্ঠানে দুজন স্বতন্ত্র পরিচালকসহ সর্বোচ্চ ১৫ জন পরিচালক থাকতে পারবে।

তিনি বলেন, নন-ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পর তিন কারণে ঋণ খেলাপি বলা যাবে। তা হলো সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ শোধ না করলে, যে কারণ দেখিয়ে ঋণ নেওয়া হয়েছে সে কারণে ঋণের ব্যবহার না করলে এবং ভুয়া কাগজপত্র দেখিয়ে ঋণ নিলে তিনি ঋণ খেলাপি হবেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026