1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বিদেশি কূটনীতিকদের চিঠি দিয়ে বর্তমান পরিস্থিতি জানাল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধিঢাকা

পুলিশের হামলায় ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে—এমনটি উল্লেখ করে দলটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে পুলিশের হামলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একজন কর্মী নিহত এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী আহত হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে দলটি।

কূটনীতিকদের দেওয়া চিঠিতে বিএনপি আরও বলেছে, তাদের মহাসমাবেশে পুলিশের মদদে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। শীর্ষ নেতাদের বাসায় বাসায় গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ। সারা দেশেও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের একইভাবে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, সব দূতাবাসকে আলাদা চিঠি দেওয়া হয়েছে। তবে চিঠির বিষয়বস্তু একই।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে  বলেছেন, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সন্ধ্যায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে যে বক্তব্য তুলে ধরেছেন, মূলত তারই ইংরেজি অনুবাদ বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026