1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে মেক্সিকোর জেলখানায় সংঘাত: এক শিশুসহ নিহত ১০, আহত ১৬ | Boishakhi Online টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিককে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। এত দিন এ সীমা ছিল ২ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে একবারে বিক্রির সীমা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তাঁর ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারে বিক্রি করা যাবে।

আগের নিয়মে একজন ভ্রমণকারী মানি চেঞ্জারের কাছ থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার নগদ নিতে পারতেন। নতুন সিদ্ধান্তে সেই সীমা ১ হাজার ডলার বাড়িয়ে ৩ হাজার ডলার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে ভ্রমণকারীদের সুবিধা বাড়বে। একই সঙ্গে ব্যক্তিগত ভ্রমণ কোটার আওতায় মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026