1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

এবার অ্যাম্বুলেন্সে হামলা করল ইসরায়েল, নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে দুই সপ্তাহ আগে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্বজুড়ে রোষানলে পড়েছিল দখলদার ইসরায়েল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয়। এবার আরেকটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। অ্যাম্বুলেন্সে হামলায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। খবর- আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৪ নভেম্বর) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, গাজায় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েল। আল-জাজিরার খবরে বলা হয়, গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি-হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।

তবে হামাস গাড়িটি ব্যবহার করছে—ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ফিলিস্তিনের বৃহত্তম এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শিগগিরই বিদ্যুৎ সংযোগ না পেলে এই হাসপাতাল মৃত্যুপুরীতে রূপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসকরা।

এর আগে গত ১৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলিল আরব নামে একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল। দখলদারদের হামলা থেকে বাঁচতে ও ‘নিরাপদ আশ্রয়’ ভেবে অনেক মানুষ হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে দেশটির কর্মকর্তা জানিয়েছেন, এদিন পৃথক আরেকটি হামলায় গাজা উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন। সূত্র: আল-জাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026