1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে মিশিগান স্টেটের হ্যামট্রামেক সিটিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি শহরের জোসেফ ক্যাম্পাউ এভিনিউয়ের ভেটেরান্স মেমোরিয়াল পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হ্যামট্রামেক সিটি হলের সামনে শেষ হয়। এপিআই ভোট মিশিগানের পরিচালক রেবেকা ইসলাম এবং কাউন্সিলর খলিল রেফাইয়ের পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন হ্যামট্রামেক সিটির মেয়র আমের গালিব। সমাবেশে উপস্থিত ছিলেন কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর নাইম চৌধুরী, কাউন্সিলর আবু মুসা, কাউন্সিলর মুহিত মাহমুদসহ অন্যান্য অফিসিয়াল ডেলিগেটরা।

এ সময় তারা অবিলম্বে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের দাবি জানান এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন আমেরিকান, বাংলাদেশি, ইয়েমেনি, পাকিস্তানি, ফিলিস্তিনিসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026