1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

দুর্নীতির অভিযোগ, পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

দুর্নীতিতে জড়িত থাকার দায়ে নিজের চিফ অব স্টাফের আটকের কয়েক ঘণ্টার মধ্যে পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা বলেছেন, তিনি পদত্যাগ করছেন। দেশে লিথিয়াম উত্তোলন ও হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতি সংশ্লিষ্টতায় চিফ অব স্টাফ গ্রেপ্তার হন।

প্রসিকিউটররা বলছেন, কস্তাকে নিয়ে আলাদাভাবে তদন্ত করা হবে। প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডি সুসার সঙ্গে সাক্ষাৎ শেষে মঙ্গলবার তাদের টিভিতে দেওয়া বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।

৬২ বছর বয়সী কস্তা ২০১৫ সাল থেকে পর্তুগালের সমাজতান্ত্রিক নেতা। তিনি তার ওপর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, বিচার বিভাগের ওপর আমার আস্থা আছে। যদি কোনো সন্দেহ থাকে, তাহলে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ খতিয়ে দেখতে পারে… আমি আইনের ঊর্ধ্বে নই।

প্রেসিডেন্ট মার্সেলো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করতে যাচ্ছেন। এদিকে বিরোধীরা অবিলম্বে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টা আগে পর্তুগিজ পুলিশ চিফ অব স্টাফ ভাইটর এসকারিয়াকে আটক করে। দুর্নীতির তদন্তে বেশ কয়েকটি সরকারি ভবনে অভিযান চলাকালে তিনি গ্রেপ্তার হন।

প্রসিকিউটররা অবকাঠামোমন্ত্রী জোয়াও গালাম্বাকে সন্দেহভাজন হিসেবে দেখছেন এবং কস্তার চিফ অফ স্টাফকে আটক করেন। দেশটির পরিবেশ সংস্থার প্রধানও সন্দেহভাজন হিসেবে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের কার্যালয় বলছে, দেশের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নাম ব্যবহার এবং তার সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026