1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

অবরোধের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনের সন্ধ্যায় রাজধানীতে ৪ টি বাসে আগুন দেয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে তাঁতীবাজার, ডেমরা, কাকলী ও জিগাতলায় বাসে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

এর কিছু পরে রাত ৮টার দিকে বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
অবরোধের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
অবরোধের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

 

 

এছাড়া রাজধানীর ডেমরা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসেও আগুন দেয়া হয়েছে। আর রাত সোয়া ৯টার দিকে জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

এদিকে তাঁতীবাজারে বাসে আগুনের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে বংশাল থানায় নেয়া হয়।

এরআগে দ্বিতীয় দফার অবরোধের শেষ দিন সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগে ফায়ার সার্ভিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোররাত ৪টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিনে মোট ২১টি আগুনের খবর পেয়েছেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026