1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন দলটির সভাপতি শেখ হাসিনা আর সদস্যসচিব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের মতো এবারও আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতিতে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে গণভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান পদ পূরণ করা হয়নি। তিনি জানান, এবার দলের মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গত নির্বাচনে ৩০ হাজার টাকা ছিল। এবার তা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা চাইলে অনলাইনেও ফরম তোলা ও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, গত তিনটি নির্বাচনে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো–চেয়ারম্যান পদে ছিলেন প্রয়াত এইচ টি ইমাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026