1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি বাহিনী গত ৪২ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত ৫ হাজার।

স্থানীয় সময় শুক্রবার উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই তথ্য। কাছাকাছি সময়ে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও পৃথক এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানিয়ে বলেছে, ১২ হাজার নিহত ছাড়াও গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৫৭০ জন মানুষ। এই নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জন।

গাজা ও পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কয়েক শ’ যোদ্ধা। সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে সামরিক-বেসামরিক লোকজনদের হত্যার পাশপাশি ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা।

জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যুক্ত হয় স্থল বাহিনীও।

গত ৪২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরায়েলকে নিয়মিত মানবিক বিরতি অথবা যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলকে, কিন্তু তা আমলে নিয়ে ইসরায়েল জানিয়েছে— হামাসকে নির্মূলের আগ পর্যন্ত এই অভিযান চলবে।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026