1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি

জোটবদ্ধভাবে নির্বাচন করবে আওয়ামী লীগ জাতীয় পার্টি-জেপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টিসহ ১৪ দল শরিকরা নৌকায় ভোট করতে চায়, বিকল্পধারাও নৌকা চায় ইসিকে রওশন ও জি এম কাদেরের পৃথক চিঠি, তৃণমূল বিএনপির সঙ্গে প্রগতিশীল ইসলামী জোট, কোনো তথ্য জানায়নি বিএনপি-সমমনা দলগুলো

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জোটবদ্ধভাবে অংশ নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দল থেকে প্রার্থী মনোনয়ন দেবেন সভাপতি শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ক্ষমতাসীন দলটি। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০টি রাজনৈতিক দল ইসিতে চিঠি দিয়েছে। এর মধ্যে সাতটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে।

দলগুলো হলো: জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি। তৃণমূল বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে দলটির প্রতীকেই নির্বাচন করবে বলে জানিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। তবে এ জোটের কারোরই ইসির নিবন্ধন নেই। তবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দলই ইসিকে কোনো তথ্য জানায়নি। জাতীয় পার্টি-জাপা ইসিতে আলাদা দুটি চিঠি দিয়েছে। জাতীয় পার্টি-জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও মহাসচিব মুজিবুল হক আলাদা চিঠি দেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজনৈতিক দলগুলোর চিঠির বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, গতকাল শেষ দিন পর্যন্ত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা ১০টা দলের আবেদন পেয়েছি। আওয়ামী লীগের চিঠিতে জোটবদ্ধ হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার কথা বলা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ফরমে মনোনয়ন বিতরণ করা হবে। তবে চিঠিতে বলা নেই আওয়ামী লীগের জোটে কোন কোন দল থাকবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026