1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি

১০-১৫ বছর পর বিএনপি-জামায়াতের কোনো চিহ্ন থাকবে না: জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর নাতি ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী দশ থেকে পনেরো বছর পরে দেশে বিএনপি-জামায়াত নামে কোনো দল থাকবে না।

সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে শনিবার (১৮ নভেম্বর) সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সপ্তমবারের মতো দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক নাতি সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয় এবারের আয়োজনে।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের আগে আগেই বিএনপি-জামায়াত আগুন-সন্ত্রাস শুরু করে। এর সমাধানও তরুণদের হাতে, দেশের জনগণের হাতে। ভোটে আগুন-সন্ত্রাসীদের বর্জনই এর সমাধান।

আরও পড়ুন: তরুণদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দিলেন সজীব ওয়াজেদ

তিনি বলেন, যারা জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন। ১০ থেকে ১৫ বছর পর দেশে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না।

তিনি বলেন, কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে উসকানি দিচ্ছে। বিশেষ করে বিদেশিরা। নির্বাচন শেষ হয়ে গেলে তাদের উসকানি বন্ধ হয়ে যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026