1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির বৈঠকে কী কথা হলো?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছেন তৃণমূল বিএনপির নেতারা। গতকাল রবিবার রাতে বৈঠক থেকে বেরিয়ে তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেন।

গতকাল সন্ধ্যায় তৃণমূল বিএনপির একটি প্রতিনিধি দল গণভবনে যায়। রাত ১০টার কিছুক্ষণ আগে তারা বেরিয়ে আসেন।

 

দলটির নেতারা সাংবাদিকদের জানান, আগামী নির্বাচন নিয়ে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নেবে।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, ‘এটা রাষ্ট্রীয় বিষয়। আমি কিছু বলতে পারব না। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সেখান (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে জেনে নিন।’

 

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে তৃণমূল বিএনপি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলবে।

 

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি ফরমের মূল্য ধরেছে ৫ হাজার টাকা। ফলে গত দুই দিনে ফরম বিক্রি বাবদ দলটির আয় হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।

 

জানা গেছে, ১৮ নভেম্বর তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী। আর দ্বিতীয় দিন ৬৫ জন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান জানান, ২৫ নভেম্বর পর্যন্ত তাদের ফরম বিক্রি করা হবে। একই সঙ্গে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারও নেওয়া হবে।

 

গত ১৬ নভেম্বর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

 

এরআগে গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূল বিএনপি আগামীতে দেশের প্রধান বিরোধী দল হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026