1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের পঞ্চাশের অধিক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানিয়েছেন, বুধবার সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ৫২ জন একই পরিবারের সদস্য।

তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরে কাদুরা পরিবারের ৫২ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, আমার কাছে নিহতদের নামের তালিকা রয়েছে। ওই পরিবারের দাদা থেকে শুরু করে তাদের নাতি-নাতনি সবাই নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয় এবং ১২০০ ইসরায়েলি নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চলছেই। সেখানে ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তারা। শিয়া ইসলামি সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হিজবুল্লাহর শীর্ষ নেতা এবং লেবাননের আইনপ্রণেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদও নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল এবং লেবানন সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর প্রায় ৮৫ সদস্য নিহত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026