1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

হামাসের মুক্তি দেয়া বন্দীদের স্বাস্থ্য ভালো আছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার যাদেরকে মুক্তি দিয়েছে, তাদের বেশির ভাগের শারীরিক স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে ইসরাইলি হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সদ্য মুক্তিপ্রাপ্তদের মধ্যে আটজনকে স্কনেডার চিল্ডেনস হাসপাতালে রাখা হয়েছে। এদের মধ্যে চারজন মা ও চারটি শিশু রয়েছে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা করে জানিয়েছেন যে তাদের সবার শারীরিক স্বাস্থ্য ভালো রয়েছে।

হামাস শুক্রবার মোট ২৫ জনকে মুক্তি দেয়। এদের মধ্যে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৩ জন ছিলেন। আর থাইল্যান্ডের ১২ জনকে হামাস মুক্তি দেয় শুভেচ্ছার নিদর্শন হিসেবে। এসব থাই নাগরিক ইসরাইলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ইসরাইলের কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশু’ মুক্তি পেয়েছে।

অন্যদিকে সাতজনকে নেয়া হয়েছে উলফসন হাসপাতালে।

উলফসন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত কয়েকজন নারী ‘দুর্বল’ হয়ে পড়েছেন। তাদেরকে শনিবারের আগে বাড়িতে ফেরার অনুমতি দেয়া হবে না।

গাজা যুদ্ধের মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার : হামাস সরকার
হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিন সরকার বৃহস্পতিবার বলেছে, ইসরাইলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে ১৪,৮৫৪ জনে দাঁড়িয়েছে।

হামাস সরকার জানায়, নিহতদের মধ্যে ৬,১৫০ শিশু ও ৪ হাজর নারী রয়েছে। এই যুদ্ধে আরো ৩৬ হাজার আহত হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরাইল, এএফপি এবং অন্যান্য

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026