1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি সোশ্যাল মিডিয়ায় সহজ শর্তে কম সুদে ঋণের প্রলোভন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের নাম ও মনোগ্রাম ব্যবহার করে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন। মানুষকে সহজ শর্তে, কম সুদে ঋণের প্রলোভন দেখাচ্ছে মোবাইল অ্যাপস, ভিডিও ও সোশ্যাল মিডিয়ায়। এসব প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম বা লোগো ব্যবহার করে কিছু মোবাইল অ্যাপস, ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে কম সুদে ঋণ বা সহজ ঋণ প্রদানের বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক জনগণকে কোনো প্রকার ঋণ প্রদান করে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজ শর্তে কম সুদে ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম ব্যবহার করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এসব প্রলোভনের বিজ্ঞাপন দেখে কেউ যেন তাদের সঙ্গে লেনদেন না করে, তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারণ এসব প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে লেনদেন করবেন। অনুমোদিত প্রতিষ্ঠানের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026