1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

৪০ হাজার হাঁস-মুরগি হত্যা করবে জাপান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

চলতি মৌসুমে প্রথম বার্ড ফ্লু শনাক্ত হলো জাপানে। দেশটি দক্ষিণাঞ্চলীয় একটি পোল্ট্রি খামারে এইচ৫ টাইপ বার্ড ফ্লুর প্রথম সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে সরকার।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কৃষি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, সাগা প্রদেশের স্থানীয় সরকার খামারে থাকা প্রায় ৪০ হাজার পাখি হত্যা করতে যাচ্ছে।

এনএইচকে আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভাইরাসের বিস্তাররোধে করণীয় কী হতে পারে তা নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খামারে কিছু হাঁস-মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। এরপরই জিনগত পরীক্ষার মাধ্যমে ভাইরাসটিকে শনাক্ত করা হয়।

সাম্প্রতিক বছরগুলিতে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে যার ফলে লাখ লাখ পাখিকে মেরে ফেলা হয়। গত মৌসুমে জাপানে ১ কোটি ৭৭ লাখ হাঁস-মুরগি হত্যা করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026