1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

ভয়াবহ বন্যায় কেনিয়ায় শতাধিক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন ধরে চলা খরার কবল থেকে নিস্তার পেতে না পেতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে কেনিয়া। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১২০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেমন্ড ওমোলো এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক সপ্তাহ ধরে কেনিয়ায় টানা বৃষ্টিপাত চলছে। তার ফলে বিশাল এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্রায় ৯০ হাজার বাড়িতে পানি ঢুকে পড়ায় সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গতদের জন্য ১২০টি ত্রাণশিবির খোলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এল নিনো আবহাওয়া পরিস্থিতির জন্যই কেনিয়ায় এত বেশি বৃষ্টিপাত হচ্ছে।

 

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, বন্যাদুর্গতদের সহায়তায় পর্যাপ্ত অর্থ দেওয়া হবে।

দেশটির প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, বৃষ্টি-বন্যায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন পরিকাঠামো ও সম্পত্তি ধ্বংস হয়েছে। কেনিয়াজুড়ে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে।

ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, বন্যায় কয়েক হাজার বাড়ি ভেসে গেছে। বিস্তীর্ণ এলাকায় চাষের জমি পানিতে ডুবে রয়েছে। প্রচুর পশুর মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রধান জলাধারগুলোর দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। কিয়ামবেরে জলাধারে আর মাত্র এক মিটার পানি বাড়লেই তা উপচে পড়বে।

এল নিনোর প্রভাবে শুধু কেনিয়াতেই নয়, প্রবল বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে সোমালিয়া, ইথিওপিয়াতেও। সোমালিয়ার বন্যায় এ পর্যন্ত ৯৬ জন মারা গেছেন। গৃহহীন হয়ে পড়েছেন সাত লক্ষাধিক মানুষ।

সূত্র: ডয়েচে ভেলে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026