1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

অবরোধের আগের রাতে ৩ বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে রাজধানীর তিন জায়গায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগারগাঁওয়ে ভুঁইয়া পরিবহন, গাবতলীতে পদ্মা লাইন ও সায়েদাবাদে, গুলিস্তান–ডেমরা রুটে চলাচলকারী একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত সোয়া ১১ টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, রাত সোয়া ১১ টার দিকে খবর আসে- রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো ঘটনাস্থলে হয়েছে।

তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে বা কোনো যাত্রী হতাহত হয়েছেন কী না প্রাথমিকভাবে জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

এদিকে, রাজধানী গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লিং পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১১ টা ৭ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনালে প্রধান সড়কের উপর যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান জানান, তারা খবর পেয়েছেন। তাদের ইউনিট সেখানে গেছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার বলেন, দুর্বৃত্তরা আনুমানিক রাত ১১টার দিকে একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তাৎক্ষনিকভাবে হতাহতের খবর পাননি। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে দেখছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026