1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রামে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ২০৯ বার দেখা হয়েছে

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রামে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দেশটির ইউট্রেফ শহরে একটি ট্রাম স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, এই ঘটনার পর ওই স্টেশন ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্রুতই সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায়। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে যাতায়াতের জন্য জনগণকে রাস্তা ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।


একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ট্রামের ভেতরে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ বলেছে, সন্দেহভাজন হামলাকারী সটকে পড়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026