1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

নভেম্বরে কমেছে মূল্যস্ফীতি, সাত মাসের মধ্যে সর্বনিম্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশে গত নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এই মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৪৯ শতাংশে নেমেছে, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। গত সেপ্টেম্বর ও অক্টোবরে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯ দশমিক ৬৩ ও ৯ দশমিক ৯৩ শতাংশ।

নভেম্বরে গ্রাম-শহরনির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। যদিও শহরের তুলনায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেশি, ১০ দশমিক ৮৬ শতাংশ। অক্টোবরে গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্যই পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ, যা গত ১১ বছর ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে।

অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় নভেম্বরে দশমিক ১৪ শতাংশীয় পয়েন্ট কমে ৮ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৭ দশমিক ৮২ ও ৮ দশমিক ৩০ শতাংশ।

মূল্যস্ফীতি হলো একধরনের করের মতো, যা ধনী-গরিবনির্বিশেষে সবার ওপর চাপ বাড়ায়। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়ার অর্থ গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি খানিকটা কমেছে। বাজারে শীতের শাকসবজি, মাছ, মাংস, ডিম ইত্যাদির দাম গত মাসে কমেছে। যদিও চাল, আটা, চিনি, ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলুসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম এখনো বাড়তি।

বিবিএসের তথ্যানুযায়ী, অক্টোবরে শহর-গ্রামনির্বিশেষে খাদ্য মূল্যস্ফীতি প্রায় সমান ছিল। তবে নভেম্বরে শহরের তুলনায় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেশি। গত মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। তার বিপরীতে শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শহরে ৮ দশমিক ১৭ শতাংশ এবং গ্রামে ৮ শতাংশ।

গ্রামের সার্বিক মূল্যস্ফীতি গত অক্টোবরের চেয়ে নভেম্বরে দশমিক ৩৭ শতাংশীয় পয়েন্ট কমে ৯ দশমিক ৬২ শতাংশে দাঁড়িয়েছে। আর শহরের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে হয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026