1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

বুধবার সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ২৯৬ বার দেখা হয়েছে

রাজধানীর প্রগতি সরণিতে বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সড়ক থেকে সরে যাওয়ার আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সাংবাদিকদের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচির ঘোষণা দেন বিইউপি শিক্ষার্থী মায়েশা নূর। তিনি বলেন, সন্ধ্যা ৬টায় তারা সড়ক অবরোধ উঠিয়ে নেবেন। বুধবার সকাল ৮টায় আবার সড়কে অবস্থান নেবেন।
এছাড়া বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানানও মাইশা নূর।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার আবরার। এদিন নিয়ম মেনেই তিনি পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রগতি সরণি সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিক্ষোভের এক পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে চালকের বিরুদ্ধে আইনানুয়ায়ী ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু এরপর রাস্তা থেকে সরেননি শিক্ষার্থীরা। পরে বিকাল পৌনে ৫টায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে নিয়ে সেখানে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বিক্ষোভে সংহতি প্রকাশ করে তিনি বলেন, এই আন্দোলনে হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026