1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই সরবরাহ চায় সরকার: এয়ারবাস-বিমানের চুক্তি আজ | Boishakhi Online মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে যারা গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি ফুটবল জাদুকরের মহিমান্বিত বিদায় বসুন্ধরা স্পোর্টস সিটির তিন মাঠ পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল ১৪ মিনিটে ৪ গোলের ঝড়ের পর জিদান বললেন, ‘এটাই ফুটবল, এটাই ভালোবাসি’ মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন ৩১ ব্যাংকের ডিজিটাল সেবায় বিঘ্ন: আইটি কনসালট্যান্টকে বাংলাদেশ ব্যাংকে তলব রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা চায় ঢাকা বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ করতে চায় টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বৈধ : হাইকোর্ট।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বৈধ ঘোষণা দিয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

পরে ইউনুছ আলী আকন্দ সংক্ষিপ্ত সময়ের আবেদন করলে সোমবার সকাল সাড়ে ১০টায় আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। বর্তমানে একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয় রিট আবেদনে।

গত ২৮ নভেম্বর আইনি নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। বর্তমানে রাজনৈতিক সংকট চলছে উল্লেখ করে নোটিশে বলা হয়, দেশে হরতাল-অবরোধ চলছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। এছাড়া হরতাল অবরোধের ফলে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত নয়। এ অবস্থায় নির্বাচনের তারিখ পিছিয়ে পুনরায় তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026