1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছে দলটির প্রেস উইং। আগামীকাল বৃহস্পতিবার ওই কার্যালয় থেকে কাউকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে যেতে পুলিশ বারণ করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টা ৪০ মিনিটে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি দল ওই কার্যালয়ে গিয়ে তল্লাশি চালায়। প্রায় ১৫ মিনিট অবস্থান করে পুলিশ সদস্যরা কার্যালয়ের বিভিন্ন কক্ষের ভিডিওধারণ করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, আগামীকাল সকালে কেউ এই কার্যালয়ে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া আগামীকাল বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের রিং নিয়ে যায় পুলিশ।
–

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল সকালে ওই কার্যালয় থেকে একটি প্রতিনিধি দল মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়ার কথা।
চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ প্রবেশের সময় সেখানে অফিস কর্মীরা উপস্থিত ছিলেন। রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও প্রথম আলোকে এ ঘটনার কথা জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম  বলেন, রাতে গুলশান থানার পুলিশ বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে কাউকে শাসায়নি বা ফুলের রিং নিয়ে আসেনি। সেখানে গ্রেপ্তার পরোয়ানার আসামি জড়ো হয়েছে কিনা, পুলিশ তা খোঁজ নেওয়ার জন্য যেতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026