1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদে রয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি বহরকে ধাক্কা দেয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় সময় রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।

ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেন এবং জিল বাইডেন নিরাপদে ছিলেন বলে জানা গেছে। তারা নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরেছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে রয়টার্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026