1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

কৃষিমন্ত্রী হাটে হাঁড়ি ভেঙেছেন: রিজভী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

‘দেশে সহিংসতা বন্ধে পরিকল্পিতভাবেই বিএনপি নেতাকর্মীদের জেলে আটক রাখা হয়েছে’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যকে ‘হাটে হাঁড়ি ভাঙা’ বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ ডিসেম্বর) এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিমন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেফতার, হুলিয়া, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়িঘরে হামলা, তল্লাশি, ভাঙচুর, আটক বাণিজ্য সবকিছু পূর্ব পরিকল্পিত।’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে স্বীকার করলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কোর্ট-কাচারি, বিচার-আচার সবকিছু সরকারের হাতে বন্দি! সব শেখ হাসিনার ইশারায় চলছে।’

শনিবার (১৬ ডিসেম্বর) বেসরকারি একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার না করলে কি হরতালের দিন গাড়ি চলতো? এছাড়া আমাদের কোনও উপায় ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করেই করেছি।’

বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টাই করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে, তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন পেছানো হবে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026